২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সেজে কারাগার থেকে পালানোর চেষ্টা

হন্ডুরাসের একটি কারাগার থেকে হত্যা মামলায় কারাদণ্ড পাওয়া এক বন্দি পালানোর চেষ্টা করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 10:37 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

শেষ পর্যন্ত তার সেই চেষ্টা ব্যর্থ হয় এবং সে কারারক্ষীদের হাতে ধরা পড়ে।

কারাকর্মকর্তারা বলেন, ফ্রান্সিসকো হেরেরা আরগুয়েতা (৫৫) লম্বা স্কার্ট পরে এবং লম্বা চুলের উইগ ও সানগ্লাস দিয়ে মুখ আড়াল করে কারাগারে আসা দর্শণার্থীদের ভিড়ে মিশে পলিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

“সে প্রায় সফলও হয়ে যাচ্ছিল। কিন্তু একেবারে শেষ ধাপে তার হাঁটা দেখে কারারক্ষীদের সন্দেহ হয় এবং তারা তাকে সানগ্লাস খুলে ফেলতে বলে। এই নিয়ে তর্কের সময় তার গলার স্বর শুনে কারারক্ষীরা বুঝতে পারেন নারী সাজের আড়ালে ওই ব্যক্তি আসলে পুরুষ।”

বিবিসি জানায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে হত্যা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে কারাদণ্ড দেওয়া হয় আরগুয়েতাকে। গ্যাং লিডার আরগুয়েতা ‘ডন চিকো’ নামেও পরিচিত।

পালানোর চেষ্টা করায় তাকে বাড়তি শাস্তি পেতে হবে বলে জানান কারা কর্মকর্তারা। এমনকি তাকে এল পোজো কারাগারেও সরিয়ে নেওয়া হতে পারে।

বলা হয়, এল পোজো হন্ডুরাসের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার।