২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থানা থেকেই ৬০ কোটি টাকা চুরি!

যাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, সেই থানা থেকেই ৬০ কোটি টাকা চুরির খবর পাওয়া গেছে। জাপানের হিরোশিমায় এক থানায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 03:32 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

হিরোশিমার চু ওয়ার্ডের থানায় পুলিশের কাছে রক্ষিত ৮ কোটি ৫৭ লাখ ২০ হাজার জাপানি মুদ্রা বা সাড়ে ৬০ কোটি টাকা চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

হিরোশিমার উপ-পরিচালক হিরোমি ইয়ামাদা সাংবাদিকদের বলেন, সোমবার পুলিশ একটি প্রতারণা মামলায় ৮ কোটি ৫৭ লাখ ইয়েন উদ্ধার করে। পরে রাত ৮ টার দিকে ওই অর্থ খোয়া যায়।

তিনি আরও বলেন, কে বা কারা ওই অর্থ সরিয়েছে তা অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তবে কেন এত বিপুল পরিমাণ অর্থ ওই থানায় গেল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রতি জাপানিদের অগাধ আস্থা অটুট থাকার কথা জানিয়ে ইয়ামাদা আরও বলেন, এটি সত্যি ভয়ানক খবর। পুলিশের নিরাপত্তা বেস্টনি থাকার পরও চুরির ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে।