২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাস দুর্ঘটনায় ১১ শিশু নিহত

চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে টানেলের মধ্যে ধাক্কা খেয়ে একটি বাসে আগুন ধরে গিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। নিহত হয়েছে বাসটির চালকও।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 May 2017, 08:04 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

চীন সরকারের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবারের এ দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার পাঁচ এবং চীনের ছয় শিশু মারা যায়।

স্থানীয় সরকার তাদের উইবো একাউন্টে বলেছে, শানডং প্রদেশের ওয়েইহাই শহরে শিশুদের একটি আন্তর্জাতিক উৎসবে যোগ দিতে তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের ওই বাসে করে নিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল।

দুর্ঘটনায় একজন শিক্ষকও গুরুতর আহত হয়েছেন বলে জানান তারা।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘনটার ছবিতে একটি লম্বা যান ঘিরে আগুন জ্বলতে দেখা গেছে।

এছাড়া, স্থানীয় গণমাধ্যমে ছাপা হওয়া ছবিতে একটি টানেলের প্রবেশমুখ থেকে কালো ধোঁয়া বেরতে দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে ছবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।