২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সংঘর্ষে ৫০ আফগান সেনা নিহত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে আফগান নিরাপত্তা বাহিনীর ৫০ সদস্য নিহত এবং অন্য আরও ১০০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 07:50 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মেজর জেনারেল নাদিম আনজুম রোববার বলেছেন, গত সপ্তাহে বেলুচিস্তানের চমন এলাকায় আফগান বাহিনীর  গুলি বর্ষণের জবাবে পাল্টা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

তবে তিনি বলেন, "এ হতাহতের ঘটনায় আমরা খুশি নই, কারণ তারা আমাদের মুসলিম ভাই। গণমাধ্যমকে আনজুম বলেন, সীমান্তে ৫ মে গুলিবিনিময়কালে আফগান বাহিনীর গুলিতে ১২ পাকিস্তানি নিহত এবং ৪০ জন আহত হয়েছে। নিরাপত্তা প্রহরীরা একটি শুমারি দলকে সুরক্ষা দিচ্ছিল।

সীমান্তবর্তী এলাকায় এ বিষয়ে আফগান কর্তৃপক্ষকে আগে থেকেই জানানো হয়েছিল। তারপরও তারা গুলি বর্ষণ করে।

দুপক্ষে এরকম বড় ধরনের সীমান্ত সংঘর্ষ বিরল। যদিও দু’দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। তারা একে অপরের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা সামাল দিতে ব্যর্থতার অভিযোগ করে আসছে।