২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করছে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করতে একটি আইন সর্বসম্মতভাবে অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 May 2017, 08:04 PM

Updated : 25 Jul 2022, 08:57 PM

এ পদক্ষেপে দেশটির সঙ্গে ব্যবসায় নিয়োজিত জাহাজ শিল্প এবং কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়েছে ৪১৯ এবং বিপক্ষে পড়েছে ১ ভোট।

সমর্থকরা বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে দেশটিকে কড়া বার্তা দিতেই আইনটি অনুমোদন করা হয়েছে।

এখন হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আইনটি স্বাক্ষরের জন্য পাঠানোর আগে এটি সিনেটেও অনুমোদন পেতে হবে।

সিনেটে উত্তর কোরিয়া বিষয়ক আইন এরই মধ্যে পেশ করা হলেও এটি পাসের উদ্যোগ সিনেট কখন নেবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া যে কোনও নতুন নিষেধাজ্ঞার কারণে চীন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।