২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়িং ও এয়ারবাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় চীন

প্রথমবারের মত চীনে তৈরি বড় আকারের যাত্রীবাহী উড়োজাহাজ (এয়ারলাইনার) ৯০ মিনিটের উড্ডয়ন শেষে নিরাপদে বিমানবন্দরে ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 03:16 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

বিবিসি জানায়, চীনের রাষ্ট্র পরিচালিত ফার্ম কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অব চায়না লিমিটেড (সিওএমএসি) ২০০৮ সাল থেকে এয়ারলাইনার তৈরির পরিকল্পনা করলেও নানা কারণে তা বার বার পিছিয়ে গেছে।

সি৯১৯ উড়োজাহাজটি শুক্রবার পাইলট ও প্রকৌশলীসহ মোট পাঁচজন আরোহী নিয়ে সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  আকাশে উড়াল দেয়।

উড্ডয়নের আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, উড়োজাহাজটি প্রতিঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে তিন হাজার মিটার উচ্চতার মধ্যে উড্ডয়ন করবে।

 

সি৯১৯:

চীনের গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী

·       একক-করিডরের দুই ইঞ্জিন বিশিষ্ট সি৯১৯ উড়োজাহাজটিতে ১৬৮টি আসন আছে।

·       এটি ৪০৭৫ কিলোমিটার থেকে ৫৫৫৫ কিলোমিটার দূরত্বের মধ্যে যাতায়াত করবে।

·       এটির দাম পড়বে প্রায় পাঁচ কোটি মার্কিন ডলার, যা বোয়িং ৭৩৭ বা এয়ারবাস৩২০ এর দামের চেয়ে অর্ধেকেরও কম।

সি৯১৯ এয়ারলাইনার নির্মাণের মাধ্যমে চীন গ্লোবাল এভিয়েশন মার্কেটে শক্তভাবে পা রাখল। এটা বোয়িং ৭৩৭ এবং এয়ারবাস৩২০ এর বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবে।

এরই মধ্যে ২৩ ক্রেতার কাছ থেকে পাঁচশটির বেশি অর্ডার পাওয়া গেছে বলেও জানান সিওএমএসির কর্মকর্তারা। সবচেয়ে বেশি অর্ডার এসেছে ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্স’ থেকে।

ইউরোপের বিমান নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা সি৯১৯ উড়োজাহাজটিকে সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া ‍শুরু করেছে।

আন্তর্জাতিক বাজারে সফল হতে চীনের জন্য এই সার্টিফিকেট পাওয়া গুরুত্বপূর্ণ।