২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

ইউরোপজুড়ে অব্যাহত সন্ত্রাসী হামলার হুমকির মুখে মহাদেশটিতে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 May 2017, 12:51 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতাটি জারি করেছে।

এতে ফ্রান্স, রাশিয়া, সুইডেন ও যুক্তরাজ্যে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর উল্লেখ করে বলা হয়েছে, “ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদা ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করার সামর্থ্য রাখে।”

এর আগে শীতকালীন ছুটির সময় ইউরোপ ভ্রমণের বিষয়ে আরেকটি সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে ওই ভ্রমণ সতর্কতার মেয়াদ শেষ হয়। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট হামলার হুমকির কারণে এ সতর্কতা জারি করা হয়নি, অব্যাহত হামলার হুমকি বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে। এতে বিশেষভাবে গ্রীষ্মের ছুটিকে সামনে রেখে হামলার ঝুঁকি বিবেচনা করা হয়েছে।

চলতি বছরের ১ সেপ্টেম্বর নতুন এই ভ্রমণ সতর্কতার মেয়াদ শেষ হবে। 

সতর্কতায় বলা হয়েছে, শপিং মল, সরকারি স্থাপনা, হোটেল, ক্লাব, রেঁস্তোরা, উপাসনালয়, পার্ক, বিমানবন্দর ও অন্যান্য স্থানগুলোর সবই হামলার সম্ভাব্য লক্ষ্যস্থল হতে পারে।