বন্ধ্যাত্বের চিকিৎসায় জানা গেল দম্পতি যমজ-ভাইবোন!
প্রকৃতিকভাবে গর্ভধারণ করতে না পারায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া যুক্তরাষ্ট্রের এক দম্পতি জানতে পারেন তারা আসলে যমজ ভাইবোন!
মিসিসিপির একটি আইভিএফ-ক্লিনিকে ডিএনএ পরীক্ষার পর চিকিৎসকের মুখে এ কথা শুনে প্রচণ্ড অবিশ্বাসে অট্টহাসিতে ফেটে পড়েন ওই দম্পতি।
ক্লিনিকের চিকিৎসকের ভাষায়, “নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে আমরা তাদের ডিএনএ টেস্ট করেছিলাম। যদিও সাধারণত প্রয়োজন না থাকলে আমরা ডিএনএ টেস্ট করি না। কিন্তু এক্ষেত্রে ল্যাবের একজন সহকারী তাদের ডিএনএ টেস্ট করেন।”
ওই দম্পতির চিকিৎসককে বিষয়টি জানানোর পর তিনি তাদের তথ্য সংগ্রহের ফাইল ঘেঁটে দেখেন উভয়ের জন্মসাল এবং জন্মতারিখ এক।
তিনি বলেন, “এটি দেখে আমি নিশ্চিত হই তারা যমজ ভাইবোন। তাদের বিষয়টি জানানোর পর তারা আট্টহাসিতে ফেটে পড়ে।”
“তাদের যুক্তি, একই জন্ম তারিখ এবং দেখতে অনেকটা এক হওয়া অনেক দম্পতিই আছেন। তারা ধরেই নেন, আমি তাদের সঙ্গে মজা করছি।”
এনডিটিভি’র খবরে বলা হয়, পরে কাগজপত্র ঘেঁটে জানা যায় ওই দম্পতির বায়োলজিকাল বাবা-মা এক। যারা একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান এবং পরিবারের অন্য কেউ নিহত দম্পতির যমজ ছেলে-মেয়েকে প্রতিপালন করতে রাজি না হওয়ায় শিশুদুটিকে রাষ্ট্রের দায়িত্বে নিয়ে নেওয়া হয়।
পরে ভিন্ন দুইটি পরিবার তাদের পালক নেয় এবং ওই দুই পরিবার পালক নেওয়ার সময় যমজ সংক্রান্ত বিষয়ে কিছু জানতে পারেনি।
কলেজে পড়ার সময় তাদের দেখা হয় এবং দু’জনে দু’জনের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়ায় তারা বিয়ে করেন।
[ভারতের এনটিভির সূত্র ব্যবহার করে প্রতিবেদনটি প্রকাশের পর যুক্তরাজ্যের ডেইলি মিরর জানায়, খবরটি ভুয়া। মিসিসিপি হেরাল্ড নামে একটি ভুয়া পোর্টালে প্রকাশিত এই সংবাদে বিভ্রান্ত হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য সংবাদপত্র]
