২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মেট্রো ট্রেনে এলোপাতাড়ি গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের আটলান্টা মেট্রো ট্রেনে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত এবং তিন যাত্রী আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 04:25 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

পরবর্তী স্টেশনে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ব্লু লাইন ট্রেন স্টেশন ছাড়ার পরই গুলি ছুড়তে শুরু করে বন্দুকধারী। ট্রেনটি চলতে থাকার মধ্যেই ওই ব্যক্তি যাত্রীদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।

আহত তিন যাত্রীর বেঁচে যাওয়ার আশা আছে বলে জানিয়েছেন পুলিশের উপপ্রধান কর্মকর্তা জোসেফ ডোরসে। তিনি জানান, গুলি চলার সময় যাত্রীরা হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টার সময় আরেক যাত্রীর পায়ের গোড়ালিতে আঘাত লাগে।

আহত সব যাত্রী এবং বন্দুকধারীরও বয়স ত্রিশের কোঠায় হবে বলে জানান তিনি।