মিশরের আরেকটি গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ২
মিশরের উত্তরাঞ্চলে কপটিক খ্রিস্টানদের একটি গির্জায় প্রাণঘাতী বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আলেক্সান্দ্রিয়ায় খ্রিস্টানদের আরও একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত দুই জন নিহত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে রোববারের এ হামলায় আরও অন্তত ২১ জন আহত হওয়ার কথা বলা হয়েছে।
এর আগে রাজধানী কায়রোর উত্তরে নীল নদের তীরবর্তী শহর তানতার সেন্ট জর্জ গির্জায় বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়।
