২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডে আবাসিক ভবন ধসে নিহত ৬

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবন ধসে অন্তত ছয় জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 10:18 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

দমকল কর্মীদের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে এবং ভবনটির ধ্বংসস্তূপ থেকে আরো চারজনকে উদ্ধার করা হয়েছে। 

রেডিও পোল্যান্ডের প্রতিবেদনে বলা হয়,  সুইবোৎসিস শহরের ওই ভবনটিতে ১৮ জন মানুষ বসবাস করতেন। তবে ধসে পড়ার সময় সেখানে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

গ্যাস বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়ছে বলে ধারণা দমকল বিভাগের কর্মকর্তাদের।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।