২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট পিটার্সবুর্গে ফের বিস্ফোরণ

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2017, 08:04 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বৃহস্পতিবার দিনের শুরুতে পিটার্সবুর্গে খুঁজে পাওয়া একটি বিস্ফোরকস্থলের কাছেই এক আবাসিক ভবনে বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিস্ফোরণে কেউ আহত হয়নি। তবে ভবনের ইঁটের গাঁথুনি ভেঙে পড়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে রিয়া বার্তা সংস্থা।

রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শহরটির মেট্রে রেলস্টেশনে অবিস্ফোরিত যে বোমা খুঁজে পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার খুঁজে পাওয়া বিস্ফোরকগুলোও সেটির মত একইরকম। তাছাড়া, ভোস্তানিয়া মেট্রো রেল স্টেশনে যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এ বিস্ফোরকগুলোরও পরিমাণ এক।

সেন্ট পিটার্সবুর্গের পাতাল রেলে বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হওয়ার তিনদিন পর এ শহরেরই একটি ফ্ল্যাটে একটি বিস্ফোরক ডিভাইস নিস্ক্রিয় করা হয়।

রিয়া নভোস্তি বার্তা সংস্থা শহরের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার সকালের দিকে পুলিশ ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে। প্রতিবেশীদেরকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনজনকে হাতকড়া পরিয়ে নিয়ে গেছে পুলিশ।

পাকড়াও করা তিনজনই মধ্য এশীয় এবং তাদের সঙ্গে পাতাল রেলে বোমা হামলাকারীর কোনও সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।