পাকিস্তানে ভূমিধসে নিহত ৪
পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে ভূমিধসে একটি বাড়ি চাপা পড়ে চার জন নিহত ও নয় জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার করাচির বালদিয়া টাউন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ, খর ডননিউজের।
বালদিয়া টাউন এলাকার গুলশান ই গাজি আবাসিক এলাকায় একটি বাড়ির ওপর বোল্ডার ধসে পড়েছে খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। তারা ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করে আনে।
নিহতদের মধ্যে এক পুরুষ, তার এক কন্যা, এক পুত্র ও তার বাড়িতে আশ্রিত এক আত্মীয় রয়েছেন।
