২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে একাই মোকাবেলা করব: ট্রাম্প

চীনের সহায়তা ছাড়া যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলা করতে সক্ষম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 06:57 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

তিনি বলেন, “চীন উত্তর কোরিয়া সমস্যা সমাধানে এগিয়ে না এলে আমরা তা করব, যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নিতে পারে।”

ব্রিটিশ পত্রিকা ‘দ্য ফিনান্সিয়াল টাইমস’কে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন ট্রাম্প।

একা উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় সফল হবেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘পুরোপুরি সফল হব’।

এ সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত সাক্ষাতের আগে দিয়ে ট্রাম্প এ মন্তব্য করলেন।

ফিন্যান্সিয়াল টাইমস’কে ট্রাম্প বলেন, “উত্তর কোরিয়ার ওপর চীনের অনেক বড় প্রভাব আছে। চীন হয় আমাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেবে, নাহলে নেবে না। তারা সাহায্য করলে চীনের জন্যও তা মঙ্গলদায়ক হবে। আর না করলে তা কারও জন্যই ভাল হবে না।”

তবে উত্তর কোরিয়াকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেবে সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি ট্রাম্প।

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে উত্তর কোরিয়া ধীরে ধীরে দূর-পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন করতে পারে বলে আশঙ্কা আছে।

উত্তর কোরিয়ার এ হুমকি মোকাবেলায় মার্চে এশিয়া সফরকালে দেশটিতে আগবাড়িয়ে সামরিক হামলা চালানোর বিকল্প ব্যবস্থা হাতে আছে।

এর একমাস আগে প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস সতর্ক করে দিয়ে বলেছিলেন, পারমাণবিক অস্ত্রের কোনওরকম ব্যবহারের কঠোর জবাব দেওয়া হবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলায় সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে হতাহতের সংখ্যা অনেক বেশি হবে বলে সাধারণভাবে ধারণা করা হয়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, সামরিক ব্যবস্থার পরিল্পনা নিয়ে অনেক দশক ধরে আলোচনা চলে আসলেও এখন পর্যন্ত উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞা এবং অন্যান্য কূটনৈতিক চাপ দিয়ে বশে রাখাটাই যুক্তরাষ্ট্র পছন্দ করে।