২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুলের জাদুঘর ধ্বংস করেছে আইএস

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল প্রায় আড়াই বছর ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকার সময় শহরটির জাদুঘরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 10:09 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

সম্প্রতি ইরাকের সেনাবাহিনী মসুল থেকে আইএস’কে হটিয়ে দিয়েছে। বিশ্বের সামনে উঠে এসেছে জাদুঘরের ধ্বংসচিত্র।

বিবিসি’র খবরে বলা হয়, শিরকের কথা বলে মসুল জাদুঘরে থাকা প্রাচীন আসিরিয়ান ও সুমেরীয় ঐতিহ্যবাহী অমূল্য মূর্তিগুলো ভেঙে ফেলেছে আইএস।

মসুল জাদুঘরে পাথরে খোদাই করা কিউনিফরম হরফে লেখা ছিল। কিউনিফরম হরফকে সবচেয়ে প্রাচীন বর্ণমালার একটি বিবেচনা করা হয়।

প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই কিউনিফরম হরফ মানব সভ্যতার ইতিহাসে অসাধারণ ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হয়।

২০১৪ সালে মসুল দখল করে আইএস।

জঙ্গি গোষ্ঠীটি মসুল জাদুঘরে ভাংচুরের ভিডিও ধারণ করে তা অনলাইনে প্রকাশ করেছিল। ধ্বংসস্তুপে পরিণত হওয়া জাদুঘরটিতে এখন শূন্যতা ছাড়া আর কিছুই নেই।

এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ভেঙে ফেলা মূর্তিগুলোর টুকরো। অনেক শিল্পকর্ম লুট করা হয়েছে।

এটি শুধু একটি সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা নয়, যদিও এখানে এটিই করা হয়েছে।

তারা একটি সভ্যতা, একটি ঐতিহ্যকে ধ্বংস করে নতুন ইতিহাস গড়তে চেয়ছিল।

যে বিষয়গুলো বিশ্বের এই অঞ্চলটিকে অন্যান্য অঞ্চল থেকে বিশেষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আইএস সেগুলোই ধ্বংস করে ফেলেছে।

এখন উচুঁ ছাদ, পিলার আর বিশাল শূন্যতা সেখানে পড়ে রয়েছে।