সুইডেনে বাস দুর্ঘটনায় নিহত ৩
সুইডেনের হারজেডেলেন প্রদেশে একটি বাস উল্টে তিন জনের মৃত্যু হয়েছে।
ইতালি ভিত্তিক সংবাদ সংস্থা টিটি জানায়, রোববার ভেগ শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৫০ জন স্কুলশিক্ষার্থী শিশু এবং কয়েকজন প্রাপ্ত বয়স্ক মানুষ ছিল।
দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আরও প্রায় ২৮ জন আহত হয়েছে।
পুলিশের মুখপাত্র জানান, “বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। আমাদের কাছে বর্তমানে এটুকু তথ্যই আছে।”
