২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে কার্নিভালে বিস্ফোরণে আহত ১৮

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি কার্নিভালে খোলা জায়গায় লাগানো একটি আগুন (বোনফায়ার) থেকে বিস্ফোরণ ঘটে অন্তত ১৮ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 10:26 AM

Updated : 11 Apr 2022, 11:19 PM

শনিবার বিকালে রাজধানী প্যারিসের উত্তর-পূর্ব দিকের ভিলতাজের ইয়েলো কার্নিভালে এ ঘটনা ঘটে, জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, আগুন ধরানোর কয়েক মূহুর্তের মধ্যেই বোনফায়ারটি বিস্ফোরিত হয়ে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে।

বিস্ফোরণে এক মা ও তার শিশু গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে ভিলতাজ শহরের মেয়রও রয়েছেন।

বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ বিষয়ে সরকারি কৌঁসুলিরা একটি তদন্ত শুরু করেছেন বলে গণমাধ্যমের খবর।

আগুন জ্বালাতে ব্যবহার করা পেট্রলের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশের একটি সূত্র।