২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যুর আশঙ্কা

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 08:00 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

ন্যাশনাল ডিজাস্টার এজেন্সির পক্ষ থেকে বলা হয়, পোনোরোগো জেলার বানারান গ্রামে শনিবার ভোরের দিকে ভূমিধসে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, একটি পাহাড়ের পাদদেশে কৃষকরা আদা তুলছিল। ওই সময় ভূমিধসের ঘটনা ঘটে।

সেনাবাহিনী ও জরুরি উদ্ধার দলের সদস্যরা উদ্ধার কাজ করছে।