২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোকা-কোলার ক্যানে মানব বর্জ্য, তদন্ত করছে পুলিশ

উত্তর আয়ার‌ল্যান্ডের একটি কারখানায় কোকা-কোলার ক্যানে পাওয়া গেছে মানুষের বর্জ্য। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 09:52 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

সোমবার রাতে লিসবার্ন এলাকায় কোকা-কোলা বোতলজাত করার একটি কারখানার মেশিন আটকে গেলে রাতের শিফটের কাজ বিঘ্নিত হয়।

খবরে বলা হয়েছে, কারখানাটিতে সাধারনত ব্রিটেন থেকে খালি বোতল ও ক্যান পাঠানো হয়। কিন্তু এবার জার্মানি থেকে সেখানে এসেছিল বোতল ও ক্যানের চালান। আর তাতেই পাওয়া গেছে মানব বর্জ্য।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, “গরিব শরণার্থীরা ট্রাকে করে দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় টয়লেটের পরিবর্তে এ ক্যানগুলোতেই প্রাকৃতিক কাজ সারে বলে জল্পনা রয়েছে।”

কারখানার এক শ্রমিক বলেছেন, এটি সত্যিই ভয়ানক ব্যাপার ছিল। প্রায় ১৫ ঘণ্টা ধরে মেশিনগুলো পরিষ্কার করতে হয়েছে।

 বিষয়টি খতিয়ে দেখছে কোলা-কোলা কোম্পানি। সেইসঙ্গে পণ্যের মান ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।