যুক্তরাষ্ট্রে তিন জায়গায় গুলি, নিহত ৪
যুক্তরাষ্ট্রের ইউসকনসিন অঙ্গরাজ্যের একটি ব্যাঙ্ক ও একটি ল ফার্মে গুলিবর্ষণের ঘটনায় পুলিশসহ চারজন নিহত হয়েছেন।
এ ঘটনাকে অভ্যন্তরীণ হামলার ঘটনা বলে উল্লেখ করেছে পুলিশ, বুধবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।
গুলিবর্ষণের ঘটনার পর ওয়েস্টন শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে এক সন্দেহভাজনকে গেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে গেছে পুলিশ।
‘পারিবারিক ঝড়গা’ থেকে ঘটনাটি শুরু হয় বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে রথসচাইল্ড পুলিশ বিভাগ।
উইসকনসিনের স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রথসচাইল্ডের ম্যারাথন সেভিংস ব্যাংকে গুলিবর্ষণ করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা টড বায়েতেন। ব্যাংকটি থেকে গুলিতে নিহত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ, কিন্তু সন্দেহভাজন গুলিবর্ষণকারী পালিয়ে যায়।
দুপুর ১টা ১০ মিনিটের দিকে স্কোফিল্ডের একটি ল ফার্মে গুলিবর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া যায়।
এর প্রায় ২০ মিনিট পর ওয়েস্টনের একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে পুলিশের কাছে একটি ফোন আসে। ওই ফোনের সূত্রধরে পুলিশ ওই অ্যাপার্টমেন্ট ভবনটিতে উপস্থিত হয়। এখানে আরো গোলাগুলির পর ওই সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যায় পুলিশ।
ওই পুলিশ কর্মকর্তা ও আরো দুই ব্যক্তি কোথায় নিহত হয়েছেন তা পরিষ্কার নয়। গ্রেপ্তার সন্দেহভাজন এবং নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
