২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে পলায়নপর বাসের ধাক্কায় নিহত ৩৮

হাইতিতে দু'জনকে চাপা দিয়ে পলায়নপর এক বাসের ধাক্কায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 12:42 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

রাজধানী পোর্ট অব প্রিন্সের ১৫০ কিলোমিটার উত্তরে গনাভিস শহরে শনিবার সন্ধ্যার এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে।

হাইতির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, গাড়িটি প্রথমে দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে একজনের মৃত্যু হয়। এরপর বাসটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। পালানোর পথে বাসটি রাস্তায়  একটি সঙ্গীত বাদকদলের প্যারেড মাড়িয়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৪ জনের। আরও চারজন মারা যায় হাসপাতালে।

ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। উত্তেজিত জনতা বাসের চালকের ওপর ক্ষিপ্ত হয়ে যাত্রীসহ বাসটি জ্বালিয়ে দিতে চেষ্টা করে। তবে পরে পুলিশ বাস ও এর চালককে তাদের হেফাজতে নেয়।