যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন রেক্স টিলারসন
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এক্সন মবিলের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রেক্স টিলারসন।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে তাকে শপথ পড়ান মার্কিন ভাইস-প্রেসিডেন্ট।
রাশিয়া ঘেঁষা টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেষ পর্যন্ত তাকে নিয়ে উদ্বেগের মধ্যেও বুধবার সিনেট ৫৬-৪৩ ভোটে ৬৪ বছর বয়সী টিলারসনের নিয়োগ চূড়ান্ত করে।
রিপাবলিকান সিনেটররা অবশ্য এর আগেই ট্রাম্পের মনোনীত স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিয়োগ নিশ্চিত করতে ডেমোক্র্যাট সিনেটরদেও বয়কটের মুখেও নিয়ম পরিবর্তন করেছিলেন।
শপথ নিয়ে টিলারসন বলেছেন, এ প্রেসিডেন্টের আমলে তিনি সবসময় আমেরিকার জনগণের স্বার্থরই প্রতিনিধিত্ব করে যাবেন।
টিলারসনের কোনও রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিওপরীক্ষার মুখে পড়েছে। এ বিষয়টি নিয়ে অনেক সিনেটর উদ্বেগও প্রকাশ করেছে।
তবে রিপাবলিকানরাসহ টিলারসনের অন্যান্য সমর্থকরা বলছেন, দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি একজন বলিষ্ঠ নেতাই হবেন।
