২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ ঢাকা নিকাব নিষিদ্ধ করবে অস্ট্রিয়া

আদালত এবং স্কুলের মত জনসমাগম এলাকায় মুখমণ্ডল ঢাকা নিকাব পরায় নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে অস্ট্রিয়ার ক্ষমতাসীন জোট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 09:15 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

বিবিসি’র খবরে বলা হয়, সরকারি কর্মীদের মাথায় স্কার্ফ পরা বা অন্যান্য ধর্মীয় প্রতীক পরার ওপরও সাধারণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে সরকার।

ইউরোপের বেশ কয়েকটি দেশে একই ধরনের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

ফ্রান্স ও বেলজিয়ামে ২০১১ সালে মুখমণ্ডল ঢাকা নিকাব নিষিদ্ধ করা হয়।

নেদেরল্যান্ডসের পার্লামেন্টেও একই ধরনের একটি প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে।

গত মাসে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেছিলেন, আইনগত ভাবে সম্ভব হলে জার্মানিতে পুরো মুখমণ্ডল ঢাকা পর্দাপ্রথা বাতিল করা উচিত।

তবে যুক্তরাজ্যে নিকাব বা বোরকার উপর কোনও ধরনের নিষেধাজ্ঞা নেই।