২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকাকে সর্বাগ্রে রাখার অঙ্গীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই ঘরে-বাইরে আমেরিকাকে সর্বাগ্রে রাখার (আমেরিকা ফার্স্ট) নীতি মেনে চলার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2017, 12:04 AM

Updated : 11 Oct 2022, 01:22 PM

বিশ্ববাসীকে ধন্যবাদ দিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে উদ্ভোধনী ভাষণ শুরু করেন ট্রাম্প। তিনি বলেন,“এ দিন আপনাদের, আপনাদের উদযাপনের দিন এবং এটি যুক্তরাষ্ট্র, আপনাদের দেশ।”

“আমাদের দেশ যখন জনগণ নিয়ন্ত্রণ করবে তখন কোন দল ক্ষমতায় আছে সেটি সত্যিই কোনও বিষয় নয়।”

 ট্রাম্প তার শাসনামলে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ও শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন,“আজ থেকে শুধুমাত্র আমেরিকা সর্বাগ্রে বিবেচনায় আমরা এগিয়ে যাব, আমেরিকা সর্বাগ্রে!”

“প্রতিটি নিঃশ্বাসে আমি  আপনাদের জন্য লড়াই করব এবং আমি  কখনও আপনাদের পড়ে যেতে দেব না। আমেরিকা আবারও জিততে শুরু করবে এবং এমনভাবে জিতবে যা অতীতে কখনও হয়নি।”

ইসলামপন্থি জঙ্গিদের সম্পর্কে ট্রাম্প বলেন, “চরমপন্থি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে আমরা সভ্য সমাজকে একজোট করব। আমরা তাদের পৃথিবী থেকে নির্মূল করব।”

 

Image
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বক্তৃতা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বক্তৃতা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।ছবি: রয়টার্স

“আমি কথা দিচ্ছি, আমরা আর কখনই অবজ্ঞার শিকার হব না। একজোট হয়ে আমরা আবার আমেরিকাকে সমৃদ্ধশালী করব। আমরা আমেরিকাকে আবারও গর্বিত করব। এবং হ্যাঁ, আমরা একসঙ্গে মিলে আমেরিকাকে অসাধারণ দেশে পরিণত করব।”

‘ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন’ দুই বার এই কামনা করে বক্তৃতা শেষ করেন ট্রাম্প।

এ সময় সদ্য সাবেক প্রেসিডেন্ট হওয়া বারাক ওবামাকে ‘দারুণ’ ‘দারুণ’ বলতে শোনা যায়।