২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ২ কিশোরের মৃত্যু

রেললাইনের উপর দাঁড়িয়ে ধাবমান ট্রেনকে পেছনে রেখে সেলফি তুলতে গিয়ে ভারতে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 07:20 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

বিবিসি’র খবরে বলা হয়, রাজধানী দিল্লির পূর্বাঞ্চলে একদল কিশোর চলন্ত ট্রেনের সামনে সেলফি তোলার সময় শেষ মুহূর্তে দুই কিশোর রেললাইন থেকে সরে যেতে পারেনি।

ট্রেন তাদের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার এ দুর্ঘটনা ঘটলেও মঙ্গলবার স্থানীয় পত্রিকাগুলোতে এ বিষয়ে বিস্তারিত খবর প্রকাশের পর বিষয়টি সবার নজরে আসে।  

গত বছর প্রকাশিত এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের মধ্যে ভারতেই সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার বর্ণনায় এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “ছবি তোলার সময় তারা দেখতে পায় একটি ট্রেন তাদের দিকে আসছে। তারা সরে দাঁড়ায়, কিন্তু ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আরও একটি ট্রেন এলে তারা দুই ট্রেনের মাঝখানে পড়ে যায়। নিহতরা কোনো একটি ট্রেনের আঘাতে মারা গেছে।”