২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার হ্যাকিং: তদন্ত করবে সিনেটের গোয়েন্দা কমিটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়া সাইবার হামলা চালিয়েছে বলে ওঠা অভিযোগগুলোর তদন্ত করবে যুক্তরাষ্ট্র সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 01:56 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

শুক্রবার রাতে ওই কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রিচার্ড বার এবং ডেমোক্রেট সদস্য মার্ক ওয়ার্নার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্স, বিবিসির।

কমিটি রাশিয়ার সাইবার ক্রার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা পর্যালোচনা করে দেখবে। পাশাপাশি নির্বচনের প্রচারণা শিবিরগুলোর সঙ্গে রাশিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল কিনা, তাও তদন্ত করবে।

‘তদন্ত যে দিকেই যাক’ তা অনুসরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওই সিনেটররা।    

ট্রাম্প ও ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা করেছে কমিটি, আর সাক্ষপ্রমাণের জন্য দরকার মনে করলে সমনও জারি করবে তারা।

এক্ষেত্রে অধিকাংশ কাজ রুদ্ধদ্বারেই করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে যখন সম্ভব হবে তখন প্রকাশ্য শুনানির আয়োজন করা হবে বলেও জানিয়েছেন।

তদন্তের ফলাফল নিয়ে গোপন ও প্রকাশ্য, দুধরনের প্রতিবেদন তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওই সিনেটররা।