২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মের্কেলের সঙ্গে সিসির সন্ত্রাসবিরোধী ফোনালাপ

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jan 2017, 01:34 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

এ সময় দুই নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন বলে শুক্রবার সিসির কার্যালয় থেকে জানানো হয়েছে।

মিশরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “সিসি এবং মের্কেল উভয়েই সাম্প্রতিক সময়ে মিশর ও জার্মানিতে হওয়া সন্ত্রাসী হামলার নিন্দা জানান। তারা সন্ত্রাসের বিরুদ্ধে সব জাতি-রাষ্ট্রের শান্তিপ্রিয় মানুষকে একাত্ম হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।”

চলতি বছরের প্রথম কয়েক মাসের মধ্যেই মের্কেল মিশর সফর করবেন বলে আশা করা হচ্ছে। দুই নেতা এ ব্যাপারেও আলোচনা করেছেন।