বন্দুক ঠেকিয়ে চিকেন নাগেটের আবদার বালকের
নিউ ইয়র্কে বন্দুক তাক করে সহপাঠী এক মেয়ের কাছ থেকে ‘চিকেন নাগেট’ চেয়েছে ১২ বছরের এক ছেলে ।
মঙ্গলবার হারলেম সাবওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হারলেমে ম্যাকডোনাল্ডসের ফাস্ট ফুডের একটি দোকানে ছেলেটি ওই মেয়ের কাছে একটি চিকেন নাগেট চায়। মেয়েটি তা দেয়নি।
এরপর সেই ছেলে কাছের সাবওয়ে স্টেশন যাওয়ার পথে মেয়েটির পেছনে পেছনে গিয়ে তার মাথায় বন্দুক ঠেকায়। মেয়েটি তৎক্ষণাৎ এক ঝটকায় তার বন্দুক ফেলে দিয়ে ট্রেনে উঠে পড়ে।
পুলিশ জানায়, ছেলেটিকে গ্রেপ্তার করা হলেও তার কাছে বন্দুকটি খুঁজে পাওয়া যায়নি। আর সেটি আসল না নকল ছিল তাও জানা যায়নি। বৃহস্পতিবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মামলাটি পারিবারিক আদালতে স্থানান্তর করা হয়েছে।
