২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মুতে ‘সন্ত্রাসীদের’ হামলায় নিহত ৩

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের (জিআরইএফ) তিন মজুর ‘সন্ত্রাসী’ হামলায় নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 01:38 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

সোমবার ভোররাতে জম্মুর আখনুর সেক্টরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। ‘সন্ত্রাসীরা’ রাত প্রায় ২টার দিকে’ জিআরইএফের শিবিরটিতে হামলা চালায়।

জম্মুর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য শিবিরটিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

মোট কতজন ‘সন্ত্রাসী’ শিবিরটিতে হামলা চালিয়েছে তা জানা যায়নি। তাদের ধরতে শিবির ও শিবিরের আশপাশে অভিযান শুরু করেছে পুলিশ। 

হামলা চালাতে ‘সন্ত্রাসীরা’ সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

নতুন বছরে জম্মুতে এটিই প্রথম সন্ত্রাসী হামলা। জম্মুজুড়ে কঠোর সতর্কাবস্থার মধ্যেই হামলাটি চালানো হল।