২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আইএসের গাড়িবোমা হামলায় নিহত ২৪

ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটির ব্যস্ত চত্বরে ইসলামিক স্টেটের গাড়িবোমা হামলায় ২৪ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jan 2017, 07:44 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

সোমবার মসুল থেকে উত্তরে জঙ্গিরা তাদের সর্বশেষ ঘাঁটিতে একটি গুরুত্বপূর্ণ সড়ক কেটেছে।

আইএস পন্থি আমাক বার্তা সংস্থার বিতরণ করা একটি অনলাইন বিবৃতিতে বলা হয়েছে, তারা শিয়া মুসলিমদের একটি সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে ৬৭ জন।

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি বাহিনী সম্প্রতি মসুল থেকে আইএস কে হটানোর চেষ্টা করে যাচ্ছে। তবে তারা তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। বেশিরভাগ এলাকাই আইএস এতদিনে খুইয়েছে।

সোমবার সদর সিটির যে চত্বরে হামলা হয়েছে সেখানে সাধারণত শ্রমিকরা জড়ো হয়। নিহতদের ৯ জনই নারী। তারা ঘটনাস্থলের পাশ দিয়ে একটি মিনিবাসে করে যাচ্ছিল।