ব্রাজিলে বর্ষবরণের পার্টিতে গুলি, হামলাকারীসহ নিহত ১১
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্যামপিনাস শহরের একটি বাড়িতে নতুন বছর উদযাপনের পার্টিতে এক বন্দুকধারী অন্তত ১১ জনকে হত্যা করার পর আত্মহত্যা করেছে।
সাও পাওলো রাজ্যের পুলিশ বলেছে, হামলাকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে ক্ষুব্ধ ছিল। নিহতদের মধ্যে তার মৃতদেহও ছিল। তাদের ৮ বছর বয়সী ছেলেও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
পুলিশের মুখপাত্র অবশ্য নিহতদের পরিচয় কিংবা বয়স নিশ্চিত করে জানাতে পারেনি।
স্থানীয় গণমাধ্যম বলেছে, মোট ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর।
