২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রান্তে উত্তর কোরিয়া’

উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব‌্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2017, 12:53 PM

Updated : 25 Jul 2022, 08:52 PM

রোববার টেলিভিশনে সম্প্রচারিত নতুন বছরের প্রথম দিনের ভাষণে কিম এ কথা জানান।

তিনি বলেন, “সর্বাধুনিক অস্ত্রের উপাদান নিয়ে গবেষণা ও উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আইসিবিএম রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।”

২০১৬ সালে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব‌্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পূর্ববর্তী বছরগুলোর তুলনায় গত বছর ব‌্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে দেশটির তৎপরতা ছিল চোখে পড়ার মত। 

কিন্তু পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো পারমাণবিক ওয়ারহেড যুক্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করার পর্যায় থেকে দেশটি এখনো কয়েক বছর পিছিয়ে রয়েছে। 

পারমাণবিক ও ব‌্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ। গত বছরের ৯ সেপ্টেম্বর পঞ্চমবারের মতো দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর পর নভেম্বরে নিষেধাজ্ঞা আরো কঠোর করে জাতিসংঘ।

এর আগে ফেব্রুয়ারিতে মহাশূন‌্যে পাঠানোর উদ্দেশ‌্যে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। ওই উৎক্ষেপণকে দীর্ঘপাল্লার ব‌্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে মনে করেন পর্যবেক্ষকরা।