২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষ উদযাপনে অকল্যান্ডবাসীরা প্রথম

বিশ্বের বৃহৎ নগরীগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসীরা সর্বপ্রথম নতুন বছরকে বরণ করে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 07:07 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

নগরীর সিটি সেন্টারের ১০৮০ ফুট উঁচু স্কাই টাওয়ার থেকে আতশবাজির উৎসবের মাধ্যমে ২০১৭ সালকে বরণ করে নেয় অকল্যান্ডবাসী।

সামোয়া, টোঙ্গা ও কিরিবাতির মত পলিনেশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোও এরইমধ্যেই ২০১৭ সালকে বরণ করে নিয়েছে।

নতুন বছর উদযাপন উপলক্ষ্যে বিশ্বের বড় বড় নগরীগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউ ইয়র্ক, প্যারিস ও মাদ্রিদের মত বড় বড় নগরীতে বর্ষবরণের অনুষ্ঠানস্থল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।