২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে রাস্তায় পেতে রাখা বোমায় পুলিশ কর্মকর্তা, সেনা নিহত

মিশরের উত্তর সিনাই উপদ্বীপে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা ও এক সেনা সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Dec 2016, 04:34 PM

Updated : 12 Apr 2022, 03:38 AM

শনিবার ওই এলাকায় একটি নিরাপত্তা অভিযান চলার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো।

তারা জানিয়েছে, নিরাপত্তা অভিযানে রত একটি সাঁজোয়া যান লক্ষ্য করে দূর-নিয়ন্ত্রিত বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে ওই পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্য নিহত হন। 

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে মিশরের সিনাইতে কট্টরপন্থি সুন্নি জঙ্গিদের বিদ্রোহী তৎপরতা বৃদ্ধি পায়। ২০১৪ সালে ওই জঙ্গিরা ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য ঘোষণা করে।

তারপর থেকে কয়েকশ মিশরীয় সেনা ও পুলিশকে হত্যার জন্য তাদের দায়ী করা হয়।