২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৭০টি বিষধর সাপ উদ্ধার

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের একটি ফ্ল্যাট থেকে ৭০টি বিষধর সাপ ৩০ মিলিলিটার সাপের বিষ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 11:13 AM

Updated : 12 Apr 2022, 03:37 AM

বিবিসি বলছে, এ ঘটনায় সাপের বিষ চোরাচালানকারী সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুনের যে ফ্ল্যাট থেকে সাপ ও সাপের বিষ উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার হওয়ার ‍দুই ব্যক্তির একজন তার বাসিন্দা।

উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ভাইপার ও কোবরাও রয়েছে।

কাঠের বাক্স ও চটের ব্যাগে সাপগুলোকে রাখা হয়েছিল। উদ্ধার করার পর এই প্রাণীগুলোকে বন্যপ্রাণী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারতের কোনো কোনো অংশে সাপের বিষ বিক্রি অত্যন্ত লাভজনক। তবে দেশটিতে সংরক্ষিত বন্যপ্রাণী পালন বা রাখা বেআইনি।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিষেধক তৈরির জন্য কোনো কোনো ওষুধ কোম্পানি কালোবাজার থেকে সাপের বিষ কিনে থাকে।

পুলিশ ইন্সপেক্টর সন্তোষ গিরি গোসাবি জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা ওই ফ্ল্যাটটিতে অভিযান চালান।

যারা সাপ ধরে তাদের কাছ থেকে সন্দেহভাজন এই দুই চোরাকারবারী সাপগুলো কিনেছিলেন বলে জানান সন্তোষ।

“তারা সাপের বিষ বের করে আনতে সক্ষম। এই দুই ব্যক্তি সেই বিষ বিক্রি করতেন।” –বলেন তিনি।