২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ঘুষ গ্রহণের দায়ে তিন চিকিৎসক বরখাস্ত

ওষুধ কোম্পানিগুলো থেকে ঘুষ নেওয়ার দায়ে চীনের সাংহাইয়ের তিনজন ও হুনান প্রদেশের একজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Dec 2016, 02:38 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

শনিবার চীনের কেন্দ্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা সাংহাই ও হুনানের ছয়টি হাসপাতালের চিকিৎসকদের ঘুষ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ দেওয়ার পরিমাণ ছিল ওষুধ বিক্রির মোট অর্থের ৩০ থেকে ৪০ শতাংশ।

সাংহাইয়ের দুর্নীতি-বিরোধী কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে। আর হুনানের কর্তৃপক্ষ ওষুধ কোম্পানিগুলোর বিক্রি ব্যবস্থাপনা তদারকির ক্ষেত্রে মনোন্নয়নের ঘোষণা দিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন এ ঘটনা তদন্তে একটি দল পাঠিয়েছে।

দেশটির স্বাস্থ্য ব্যবস্থা জনাকীর্ণ হাসপাতালগুলো, দুর্নীতি এবং রোগীদের সঙ্গে কর্মীদের উত্তেজনা ইত্যাদি বিষয় নিয়ে হিমশিম খাচ্ছে। সংস্কার বাস্তবায়ন করার ক্ষেত্রেও সরকারকে রীতিমত লড়াই করতে হচ্ছে।