জাপানে ১৪০ ভবনে আগুন
জাপানের উপকূলবর্তী একটি শহরে প্রায় ১৪০টি বাড়ি, দোকান ও অন্যান্য ভবনে আগুন লেগে অন্তত পাঁচজন আহত হয়েছে।
অগ্নিনির্বাপক বাহিনীর একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রাজধানী টোকিও থেকে ২৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের নগর ইতইগাওয়ায় বৃহস্পতিবার দুপুরের আগে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা কামনা করা হয়েছে বলেও জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, “রাত প্রায় পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন এখনও পুরোপুরি নিভে যায়নি, তবে সেটি আর ছড়িয়ে পড়তে পারবে না বলেই আমরা ধারণা করছি। আগুন পুরোপুরি নেভাতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।”
ইতইগাওয়ায় প্রায় ৪৫ হাজার মানুষ বাস করে।
