২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আইনপ্রণেতার বাড়িতে হামলা, নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির একজন আইনপ্রণেতার বাড়িতে বন্দুক হামলা চালিয়ে পাঁচজনকে হত্যার পর তিন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 11:53 AM

Updated : 12 Apr 2022, 03:34 AM

বিবিসি বলছে, হেলমান্দ থেকে নির্বাচিত আইনপ্রণেতা মীর ওয়ালি এই হামলায় বেঁচে গেলেও তার দুই নাতি নিহত হয়েছেন।

এ ঘটনায় মীর ওয়ালি ও তার স্ত্রীসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সাবেক পুলিশ প্রধানও রয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, হামলার প্রায় ১০ ঘণ্টা পর তিন হামলাকারীকে হত্যা করে ১৮ জিম্মিকে মুক্ত করা হয়েছে।

২০১৬ সালের পুরোটা সময়জুড়েই কাবুলের নিরাপত্তা ব্যবস্থা নাজুক হয়ে আছে।

বুধবার সন্ধ্যায় তিন অস্ত্রধারী এ  হামলা চালায়।

হামলায় নিহতদের মধ্যে কান্দাহারের আইনপ্রণেতা ওবায়দুল্লাহ বারিকজাইয়ের ২৫ বছর বয়সী ছেলে ও দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

শহরটির পশ্চিমে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

আইনপ্রণেতা ওয়ালির আত্মীয় এবং বন্ধুদের কয়েকজন হামলাকারীদের ফাঁকি দিয়ে প্রতিবেশীদের বাড়ির দিকে পালিয়ে যেতে সক্ষম হন।

এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, বাড়িটিতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জড়ো হয়েছিলেন। এ কারণে সেখানে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।