২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

পাপুয়া নিউ গিনিতে ৮ মাত্রার ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2016, 06:56 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, শনিবার পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড অঞ্চলে ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মাটির ৭৩ কিলোমিটার গভীরে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) এর ম্যাসেজে বলা হয়, “ভূমিকম্পের প্রভাবে ব্যাপক বিপজ্জনক সুনামি আঘাত হানার আশঙ্কা রয়েছে।”

ভূমিকম্পের তিন ঘণ্টা পরও সুনামি আঘাত হানতে পারে বলে পিটিডব্লিউসি-র পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

পাপুয়া নিউ গিনি ছাড়াও ইন্দোনেশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, চুক, নাউরু, কসরে ও ভানুয়াতুতেও সুনামি আঘাত হানতে পারে।