২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাহার বিমানবন্দরের ৫ নারীকর্মী গুলিতে নিহত

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের পাঁচজন নারী নিরাপত্তাকর্মী অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 12:56 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

বিবিসি বলছে, শনিবার সকালে বিমানবন্দরে কর্মস্থলের উদ্দেশে মিনিভ্যানে করে যাওয়ার সময়  মটরবাইকে করে আসা দুই হামলাকারী ওই যানটি লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে বলে কান্দাহার গভর্নরের একজন মুখপাত্র শামিম আখলাক জানিয়েছেন।

গুলিতে ওই পাঁচনারী এবং মিনিভ্যানের চালকও নিহত হয়েছেন।

বিমানবন্দরে নারী যাত্রীদের দেহতল্লাশির কাজে নিয়োজিত ছিলেন এই নারীকর্মীরা।