২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস বোরকা আংশিক নিষিদ্ধ করছে, পার্লামেন্টে অনুমোদন

স্কুল, হাসপাতাল বা জনপরিবহনের মত স্থানে মুখ ঢাকা বোরকা পরা নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন করেছেন ডাচ পার্লামেন্টের নিম্নকক্ষের আইনপ্রণেতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 11:09 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

এনডিটিভি জানায়, ১৫০ আসনের হাউজে ১৩২ সদস্যই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এমনকি ক্ষমতাসীন উদারপন্থি দলগুলোর কোয়ালিশনও বোরকা নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছে।

তবে এ প্রস্তাবটিতে এখন পার্লামেন্টের উচ্চ-কক্ষ সেনেটেরও অনুমোদন লাগবে। ফ্রান্স এবং বেলজিয়ামের নেওয়া পদক্ষেপের অনুসরণে নেদারল্যান্ডস এ পদক্ষেপ নিয়েছে।

ডাচ কর্মকর্তারা বলছেন, যে সব জায়গায় পরিচয় দেওয়া আবশ্যক কেবল সেসব জায়গায়ই বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ হবে। তবে রাস্তাঘাটে বোরকা  নিষিদ্ধ হচ্ছে না।

আইন ভাঙলে সর্বোচ্চ ৪৩০ ইউরো জরিমানা হতে পারে।

নেদারল্যান্ডসে খুব কম সংখ্যক মুসলিম মহিলা বোরকা পরেন। এ সংখ্যা বড়জোর ১শ’ থেকে পাঁচশ হবে। তাদের বেশিরভাগই নিয়মিত বোরকা পরেন না।