২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডিয়ান এয়ারফোর্সের যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রশিক্ষণে নিয়োজিত অবস্থায় রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সের একটি বিমান আলবার্টায় কোল্ড লেকের কাছে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটির পাইলটের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 11:06 AM

Updated : 12 Apr 2022, 03:25 AM

বিবিসি বলছে, এটি ছিল সিএফ-১৮৮ হর্নেট যুদ্ধবিমান।

কানাডিয়ান এয়ারফোর্সের মুখপাত্র মেজর স্কট স্পুর পাইলটের মৃত্যুর কথা নিশ্চিত করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেননি।

জরুরি সংস্থা এবং বিমান চলাচল নিরাপত্তায় নিয়োজিত ক্রুরা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছেন।

মেজর স্পুর বলেন, এই তদন্ত শেষ হতে একবছরেরও বেশি সময় লাগতে পারে।

এরআগে ২০১০ সালে অপর একটি সিএফ-১৮৮ হর্নেট বিমান রাত্রিকালীন মহড়ার সময় কোল্ড লেকের কাছে বিধ্বস্ত হয়েছিল।

ওই দুর্ঘটনার তদন্তে প্রকাশ পায়, রাত্রিকালীন আবহাওয়ার কারণে পাইলট বিচলিত হয়ে পড়েন এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তা থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।