২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেলুচ নেতা নওয়াব আকবর বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বেলুচিস্তান হাই কোর্ট।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 06:02 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

সোমবার ওই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ।

এর আগে এ মামলায় কোয়েটার সন্ত্রাস বিরোধী আদালত মুশাররফকে বেকসুর খালাস দিয়েছিল। পরে এ রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করা হয়।

২০০৬ সালে আত্মগোপনে থাকা স্থানে বিস্ফোরণের মাধ্যমে বেলুচ বিচ্ছিন্নতাবাদী নেতা ও বেলুচিস্তানের সাবেক গভর্নর  নওয়াব আকবর  বুগতিকে হত্যা করা হয়।  

২০১২ সালে বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত থেকে মুশাররফসহ উচ্চপদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

পরে প্রমাণের অভাব এবং অসুস্থতার কারণে মুশাররফকে জামিনে মুক্তি দেওয়া হয়।