২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেলের মৃত্যুতে ৮ দিনের শোক আলজেরিয়ায়

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ৮ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলআজিজ বৌতেফ্লিকা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 04:12 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

রোববার থেকে এ শোক পালনের ঘোষণা প্রেসিডেন্ট শনিবারেই দিয়েছেন বলে বৌতেফ্লিকার কার্যালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এপিএস বার্তা সংস্থা।

শোক ঘোষণার পাশাপাশি কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর কাছে এক শোক বার্তাও পাঠিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট। এ বার্তায় তিনি ফিদেল কাস্ত্রোর মৃত্যুকে আলজেরিয়ার জনগণের জন্য একটি ‘বড় ধরনের ক্ষতি’ বলে বর্ণনা করেছেন।

Image
FIle photo of Algeria's President Abdelaziz Bouteflika (Reuters)

FIle photo of Algeria's President Abdelaziz Bouteflika (Reuters)

দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, আলজেরিয়ার স্বাধীনতার যুদ্ধে (১৯৫৪-১৯৬২) ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফিদেল কাস্ত্রো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতা লাভের পর ঔপনিবেশিক যুদ্ধ বিধ্বস্ত আলজেরিয়ার পুনর্গঠনেও ফিদেলের সাহায্য-সহযোগিতা এবং একাত্মতাবোধ অবিস্মরণীয়।

বার্তায় বৌতেফ্লিকা আরও বলেন, “শান্তির নীতি, মান-মর্যাদা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রকৃত রক্ষক হিসাবে এবং জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য তার আপোসহীন সংগ্রামের কারণে আমি তাকে অভিবাদন জানাচ্ছি।”

৯০ বছর বয়সে শনিবার মারা যান সমাজতান্ত্রিক কিউবার প্রতিষ্ঠাতা ফিদেল কাস্ত্রো। ১৯৫৯ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি  কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। আর প্রেসিডেন্ট ছিলেন ১৯৭৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত।