২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ৩০ মিটার সিঙ্কহোল দু’দিনে মেরামত

জাপানের দক্ষিণপশ্চিমের শহর ফুকুওকায় পাঁচ লেনের ব্যস্ত একটি সড়কের কিছু অংশ বড় একটি সিঙ্কহোলে ধসে পড়ারপর মাত্র দুই দিনের মধ্যে সেটির সংস্কার কাজ শেষ করার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির পরিশ্রমী কর্মীরাব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 08:23 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

গত মঙ্গলবার হঠাৎ করেই ফুকওকার সড়কটি ধসে পড়ে ৩০ মিটার চওড়া এবং ১৫ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়।

‘দ্য ইনডিপেনডেন্ট’ এর খবরে বলা হয়, খুব সম্ভবত ওই এলাকায় ভূগর্ভস্থ একটি পথ নির্মাণের সময় সিঙ্কহোলটি নড়ে যায় এবং রাস্তার ব্যস্ত মোড়ের পুরো অংশ মাটি নিচে দেবে যায়।

সৌভাগ্যবশত ওই দুর্ঘটনায় কেউ আহত হয়নি।

দুর্ঘটনার পরই কাজে লেগে যান জাপানের শ্রমিকরা। মাত্র দুইদিনে তারা প্রচুর পরিমাণে ভেজা সিমেন্ট ও বালি দিয়েগর্ত ভরাট করে এবং বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের লাইনগুলো মেরামত করে ফেলেন।

‘দ্য গার্ডিয়ান’ এর খবরে বলা হয়, দুই দিনের মধ্যে সড়কটি মেরামত কাজ শেষ হলেও নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ারপরই কেবল এটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। 

এক বিবৃতিতে ফুকুওকার মেয়র বলেন, “মঙ্গলবার ভোর ৫টার দিকে সড়কটি খুলে দেওয়া হয়েছে।”

এত দ্রুত সড়ক মেরামত করে তা জনসাধারণের জন্য খুলে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বইছে।

টুইটারে একজন লেখেন, “মাত্র এক সপ্তাহের মধ্যে সড়কটি পুনরায় খুলে দেওয়ায় আমি বিস্মিত হয়েছি।”

অন্য একজনের টুইট, “আমি অভিভূত। এটি খুবই দ্রুত হয়েছে।”