২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাজনৈতিক দুর্নীতি দায়ে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই  কৌসুলিদের  জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 10:19 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

ক্ষমতায় থাকা কোনও প্রেসিডেন্টকে জিজ্ঞসাবাদের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পার্কের বন্ধু চই সুন-সিল পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাড়ার ঘটনায় প্রেসিডেন্ট অভিযুক্ত হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, চওই সুন-সিল সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণে মধ্যস্থতা করছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।

শনিবার তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, পার্কের জিজ্ঞাসাবাদ বুধবারের চেয়ে বেশি দেরী করে হওয়া উচিত না।

কৌসুলিরা ইতোমধ্যেই পার্কের ঘনিষ্ঠ স্যামসাং, হুন্ডাই মটরস এবং কোরিয়ান এয়ার লাইন্সের কর্তাব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করেছে।

প্রেসিডেন্ট পার্ক তার বন্ধুর পরিচালিত ফাউন্ডেশনগুলোতে স্যামসাং কোম্পানিকে অনুদান দিতে চাপ দিয়েছিলেন কিনা তা জানার জন্য কোম্পানিটির ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।