২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 10:19 AM

Updated : 12 Apr 2022, 03:17 AM

রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে উত্তর জাপানের মিয়াগি ও আওয়াতে প্রদেশ কেঁপে উঠে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর সুনামি সতর্কতা জারি না করলেও বেশ কয়েকটি অঞ্চলের মানুষদের সর্তকভাবে চলাফেরা করতে বলা হয়েছে।

ভূমিকম্পে বন্ধ ছিল তহুকে অঞ্চলের দ্রুতগামী বুলেট ট্রেন।

শনিবার সকাল ৬ টা ৪৩ মিনিটে হওয়া এই ভূমিকম্পের খবর জানিয়েছে জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজ।

প্রশান্ত মহাসাগরের ৬০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

গেল এপ্রিলে ৬ দশমিক ৫ মাত্রার ও ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় সাড়ে তিন লাখ বাসিন্দার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশ।

ওই দুটি ভূমিকম্পে ৪৯ জনের মৃত‌্যু হয়।