২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ৩৬ স্বর্ণখনি শ্রমিক নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ৩৬ জন স্বর্ণখনি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির পুলিশ এই তথ‌্য জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 10:53 AM

Updated : 25 Jul 2022, 09:32 PM

বিবিসি বলছে, দেশটির জামফারা প্রদেশের মারু জেলায় স্বর্ণখনিতে হামলা ওই অঞ্চলে চালানো ধারাবাহিক হামলার সাম্প্রতিকতম ঘটনা।

তবে অস্ত্রধারীরা কেন খনিটিতে হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন জামফারার গভর্নর আবদুল আজিজ ইয়ারি আবুবাকার।

তিনি এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন।

জামফারার বনাঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা সশস্ত্র অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শায়েস্তার জন‌্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি চলতি বছরের জুলাইয়ে সামরিক বাহিনীর বিশেষ ইউনিট পাঠিয়েছিলেন।

গেল তিনবছরে ওই অঞ্চলের গ্রামগুলোতে শত শত মানুষ নিহত হয়েছেন।