যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে
ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে যুক্তরাষ্ট্র।
নিউ ইয়র্ক সময় রোববার ভোর রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১টায় আনা হয়।
অর্থাৎ এখন থেকে ঢাকায় যখন বেলা ১২টা বাজবে, নিউ ইয়র্কে তখন রাত ১টা হবে।
সূর্যের আলো বেশি কাজে লাগানোর জন্য গত ১৩ মার্চ ভোর রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়েছিল।
এখন তা এক ঘণ্টা পেছাল। আগামী বছরের ১২ মার্চ দিবাগত রাত ২টায় আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হবে।
