২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গেল মাসে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আল-কায়েদার একজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 10:38 AM

Updated : 12 Apr 2022, 03:14 AM

বিবিসি বলছে, নিহত ফারুক আল-কাতানি ছিলেন ওই অঞ্চলে আল-কায়েদার প্রধান। দুই সপ্তা আগে তিনি নিহত হন বলে পেন্টাগন জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনাকারী আল-কায়েদার অন্যতম জ্যেষ্ঠ নেতা মনে করা হয়।

এরআগে নামপ্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছিলেন, ফারুক আল-কাতানি  রোববারের (২৩ অক্টোবর) ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবে জন্মগ্রহণকারী আল-কাতানি কাতারের নাগরিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে শীর্ষ সন্ত্রাসীদের তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় আল-কাতানি জড়িত বলে অভিযোগ রয়েছে।

আফগান সরকারের মুখপাত্র আবদুল গনি মোসামেম বলেন, রোববারের অভিযানে ১৫ জন জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন আরব এবং বেশ কয়েকজন পাকিস্তানি তালেবান যোদ্ধা রয়েছেন।